শরীয়তপুর প্রতিবন্ধী স্কুল পিকেএস একাডেমিতে ১৭৫ জন শিক্ষার্থীদের মধ্যে ১২৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ১ লা জানুয়ারি বুধবার বেলা সাড়ে ১১ টায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এ পাঠ্যপুস্তক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী স্কুল পিকেএস একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন, জেলা সমাজসেবা ফিল্ড অফিসার মোঃ আক্তারুজ্জামানসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী প্রমূখ।
প্রতিষ্ঠানটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হলেও এখনো পর্যন্ত এমপিও ভূক্ত হয়নি। সরকারী সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বর্তমানে বিভিন্ন অনুদানে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাবেক কর্মকর্তা মিজানুর রহমান প্রতিবন্ধীদের অসহায় অবস্থার কথা চিন্তা করে অত্র প্রতিষ্ঠানটি ২০০৩ সালে প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৮ জন শিক্ষক, ৬ জন কর্মচারী ও ১৭৫ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠানটি যদি সরকারী সুবিধাপ্রাপ্ত হয়, তাহলে শিক্ষার্থীরা সঠিকভাবে শিক্ষিত হয়ে গড়ে উঠবে বলে শরীয়তপুর সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসারসহ অনেকের ধারনা।