২ জানুয়ারী বৃহস্পতিবার শরীয়তপুর জেলার নবাগত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান শরীয়তপুর পুলিশ লাইন্সে সংযুক্ত বিভিন্ন শাখায় কর্মরত সকল অফিসার ফোর্সের সাথে পরিচিতি পর্ব অনুষ্ঠানের অয়োজন করেন। এ সময় পুলিশ সুপার সকল পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়াও উক্ত পরিচিতি পর্ব অনুষ্ঠানে পুলিশ সুপার পুলিশ হেডকোয়াটার্স হতে প্রেরিত পুলিশের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য বেতের লাঠি এবং পুলিশ ব্যাটন এর মধ্যে কোনটি ব্যবহারের জন্য অত্যন্ত উপযোগী সেটার পক্ষে সকল অফিসার ফোর্সদের হাত তুলতে বললে সকলেই পুলিশ ব্যাটনের পক্ষে হাত তুলেন এবং এর পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার পুলিশ হোডকোয়াটার্সে বার্তা প্রেরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মোহাইমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আদনান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ইমরুল, পুলিশ লাইন এর আরআই মোঃ সিরাজুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য অফিসার-ফোর্সবৃন্দ।



মন্তব্য করুন