শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেছেন, বৈশি^ক জলবায়ুর বিরূপ প্রভাবের এই সংকটময় সময়ে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগ অনস্বীকার্য। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের বাস্তবমুখী এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। যা বিশ^বাসীকে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলা করে নিরাপদে বাঁচিয়ে রেখে সকলকে সচেতন করতে চ্যানেল আই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন- চ্যানেল আই এর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন প্রকৃতি মেলা- ২০২০ উপলক্ষ্যে শনিবার বেলা ১২ টায় র‌্যালি শেষে শহীদ মিনার চত্বরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রকৃতি মেলা-২০২০ উপলক্ষ্যে ‘‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন” শ্লোগানে একটি বর্ণাঢ্য র্যাালির আয়োজন করা হয়। র‌্যালিটি শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
র‌্যালি পরবর্তী আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
এ সময় শরীয়তপুর জেলা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি আসমত আলী খান, বিডি ক্লিন শরীয়তপুরের সভাপতি এ্যাড. মাসুদুর রহমান, শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সমাদ তালুকদার, সহ-সভাপতি শেখ খলিলুর রহমান, শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোশিয়েশনের সভাপতি এটিএন বাংলার জেলা প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ, সাধারণ সম্পাদক বাংলাভিশনের জেলা প্রতিনিধি শহিদুজ্জামান খান, মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক বিএম ইশ্রাফিল, মাইটিভি জেলা প্রতিনিধি এবিএম মামুন, চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিদি মনির হোসেন সাজিদ, নিউজ-২৪ এর জেলা প্রতিনিধি রতন মাহমুদসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীগণ। এছাড়াও জেলার পরিবেশ সচেতন নাগরিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ র‌্যালি ও সমাবেশে অংশ নেন।