সারাদেশের সকল জেলার ন্যায় শরীয়তপুর জেলায়ও মুজিব বর্ষের প্রস্তুতি উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
৫ জানুয়ারি রবিবার বিকেল সাড়ে ৩ টায় শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী(মুজিব বর্ষ)-এর প্রস্তুতি উপলক্ষ্যে জেলার সকল সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কাজী আবু তাহের-এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আব্দুল্লাহ আল মামুন তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) আল মামুন শিকদার, শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হারুন-অর-রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবেদা আফসারী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ, জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি, আরডিসি ও সহকারী কমিশনারগণ, শরীয়তপুর সদর পৌরসভার প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধাগণসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী প্রমূখ।
এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আগামী ১০ জানুয়ারী দিনব্যাপী কেন্দ্রীয় জাতীয় অনুষ্ঠানের সাথে সাথে শরীয়তপুর জেলাতেও বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। এ কর্মসূচীর বিষয়ে জেলা প্রশাসক কাজী আবু তাহের উপস্থিত সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পাঠ করে শুনান। কর্মসূচির মধ্যে রয়েছে ক্ষণগননা কার্যক্রমের শুভ উদ্বোধন ও সেই সাথে কালচারাল প্রোগ্রাম, প্রেস ব্রিফিং, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় প্রোগ্রাম প্রদর্শণ করা হবে।