৫ জানুয়ারি রবিবার বেলা সাড়ে ১১ টায় চন্দ্রপুর ইউনিয়ন পরিষদসহ ভূমি অফিস ও চন্দ্রপুর মাজেদিয়া আলিম মাদ্রাসা পরিদর্শণ করলেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের। এ পরিদর্শণকালে উপস্থিত ছিলেন, চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্যবৃন্দ, ভূমি অফিস তহশীলদার, শিক্ষক-শিক্ষার্থী প্রমূখ।
পরিদর্শণকালে জেলা প্রশাসক কাজী আবু তাহের আমার গ্রাম, আমার শহর কর্মসূচি সফল করার লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ নিশ্চিতকরন, প্রতিটি সাবেক ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক স্থাপন, বিদ্যালয় বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনের বিষয়ে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন। এছাড়া বাল্যবিবাহের বিরুদ্ধে সকল শ্রেণী-পেশার মানুষকে সচেতন করার মাধ্যমে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ দেওয়া দেন। এছাড়া ভূমি অফিস বিনা হয়রানিমূলকভাবে জনগণ সেবা নিতে পারে তার পরামর্শ দেয়া হয়। চন্দ্রপুর মাজেদিয়া আলিম মাদ্রাসার শিক্ষার মান যেন ভালো হতে পারে, তারও পরামর্শ প্রদান করা হয়।



মন্তব্য করুন