অদ্য শরীয়তপুরের নড়িয়া উপজেলার চর লাউলানী এলাকার জয়দল বেপারীর ছেলে শাহ্ আলম বেপারী(৩০) নামে এক যুবক ২২জানুয়ারী ডিবি পুলিশের হাতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক হয়। নড়িয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ নড়িয়া থানাধীন চর লাউলানী গ্রামস্থ সিদ্দিক দেওয়ানের বন্ধ মুদি দোকানের সামনে রাস্তার উপর হতে হাতেনাতে ঐ যুবককে গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নড়িয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।