শরীয়তপুর গোসাইরহাট উপজেলায় ভিক্ষকদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী অগ্রাধিকার প্রকল্পের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ গোসাইরহাট পৌরসভার ২৭ জন ভিক্ষুকদের মাঝে ৫৪টি ছাগল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ি ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ২৭ জন ভিক্ষুককে মাঝে ৫৪টি ছাগল বিতরণ করা হয়েছে। তাছাড়া পরবর্তিতে প্রতিজন ভিক্ষুককে ১০টি করে মুরগি দেয়া হবে। যাতে তারা প্রতিদিনের আয় থেকে সংসার চালানো ও কিছু টাকা সঞ্চয় করতে পারেন।
গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সরকারি সামসুর রহমান কলেজের অধ্যক্ষ ফজলুল হক মোল্ল্যা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, পৌরসভার কাউন্সিলরগণ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বিক্ষুকদের ছাগল অসুস্থ হয়ে পড়লে আমাদের পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা দেয়া হবে। সব সময় প্রাণিসম্পদ অফিসের পক্ষ থেকে খোঁজ খবর নেয়া হবে।

মন্তব্য করুন