শরীয়তপুর জেলা প্রশাসনের নির্দেশে জেলা প্রশাসক শরীয়তপুরের বেসরকারি ব্যক্তি/সংস্থা/প্রতিষ্ঠানের প্রাপ্ত অনুদান হতে ডামুড্যা উপজেলা প্রশাসন হতে ‘৩৩৩’ নাম্বারে কল করে খাদ্য সহায়তা পেল ২০ টি পরিবার।
জেলা প্রশাসক কাজী আবু তাহের-এর নির্দেশনায় ১১ এপ্রিল (শনিবার) ২০টি শ্রমজীবী অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মর্তুজা আল মুঈদ বলেন, আমরা জেলা প্রশাসক কাজী আবু তাহের স্যারের নির্দেশনায় জনসাধারণের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে ৩৩৩/মোবাইল ফোন/সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শ্রমজীবী ঘরবন্দী অসহায় পরিবারের মাঝে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। জেলা প্রশাসক শরীয়তপুরের বেসরকারি ব্যক্তি/সংস্থা/প্রতিষ্ঠান হতে করোনা ভাইরাস বিস্তৃত রোধে প্রাপ্ত অনুদান হতে মূলত এ সহায়তা প্রদান করা হচ্ছে। জেলা প্রশাসক কার্যালয়ে প্রতিটি উপজেলায় এ খাদ্য সহায়তা পৌঁছে দিতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)’র মোবাইল নম্বর দেওয়া আছে। জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।