চলমান দুর্যোগ মহুর্তে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ব্যাতিক্রমধর্মী উদ্যোগ নেয়া হয়েছে। অসহায় কৃষকদের কথা চিন্তা করে সোমবার (৪ মে) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে উপজেলার ১৬০ জন কৃষকদের মাঝে ৫ কেজি করে ধান বীজ (বিনা ধান-১৯, ব্রী ধান- ২৬, ৪৮, ৮৩) এছাড়াও ২৫০ জন কৃষকের মাঝে বসত বাড়িতে চাষের জন্য ৫ রকম সবজি বীজ (লাল শাক, গিমা কলমী, ধুন্দুল, ঢেঁরশ, লাউ) বিতরণ করা হয়।
স্থানীয় দুই সাংসদ একেএম এনামুল হক শামীম ও নাহিম রাজ্জাক এর পরামর্শে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এসব বীজ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার একেএম মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা রতন কুমার ঘোষ প্রমুখ।



মন্তব্য করুন