গণপ্রজাতন্ত্রী বাংয়রাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম ১৩ মার্চ শনিবার (আজ) চাঁদপুর ও শরীয়তপুর জেলা সফর করবেন।
উপমন্ত্রী আজ শনিবার সকাল ৬ টা ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় সংসদের উচ্চমান আবাসিক এলাকার বাসভবন হতে সড়ক পথে সদর ঘাটে উদ্দেশ্যে রওনা হবেন, সকাল ৭ টা ২০ মিনিটে সদর ঘাটে উপস্থিত হয়ে চাঁদপুরের উদ্দেশ্যে সোনারতরী লঞ্চ যোগে রওনা হবেন, বেলা ১১ টায় চাঁদপুর লঞ্চ ঘাটে উপস্থিত হয়ে বেলা ১১ টা ১৫ মিনিটে চরসেনসাস ইউনিয়নের বেড়া চাক্কির উদ্দেশ্যে রওনা হবেন, বেলা ১১ টা ৩০ মিনিটে বেড়া চাক্কি উপস্থিত হয়ে নদী ভঙ্গন প্রতিরোধের কাজের শুভ উদ্বোধন করবেন। এরপর বেলা ১১ টা ৪৫ মিনিটে আলু বাজার ফেরী ঘাটের উদ্দেশ্যে রওনা হবেন, বেলা ১১ টা ৫০ মিনিটে আলু বাজার ফেরী ঘাটে উপস্থিত হয়ে নদী ভাঙ্গণ প্রতিরোধের কাজের শুভ উদ্বোধন করবেন। দুপুর ১২ টায় দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের জয় বাংলা ব্রিজ ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন, ১২ টা ১৫ মিনিটে জয় বাংলা ব্রিজ ঘাটে উপস্থিত হয়ে ব্রীজের কাজের অগ্রগতি পরিদর্শণ করবেন। দুপুর ১ টায় বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদারের কনিষ্ঠ পুত্র মিলন সিকদারের শুভ বিবাহ অনুষ্ঠানে যোগদানের জন্য দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছমিদ মাঝির বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ১ টা ৩০ মিনিটে ছমিদ মাঝির বাড়িতে উপস্থিত হয়ে শুভ বিবাহ অনুষ্ঠানে যোগদান করবেন। পরে বিকাল ৩ টা ৩০ মিনিটে ঘাটের উদ্দেশ্যে রওনা করবেন, বিকাল ৪ টায় ঘাটে উপস্থিত হয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। ৪ টা ৩০ মিনিটে চাঁদপুরে উপস্থিত হয়ে বিকাল ৫ টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সবশেষে রাত ৮ টায় সদরঘাটে উপস্থিত হয়ে বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাত ৯ টায় বাংলাদেশ জাতীয় সংসদের উচ্চমান আবাসিক এলাকার বাসভবনে পৌছবেন।
উল্লেখ্য, ইহা উপমন্ত্রীর সরকারি সফর হওয়ায় এ সময় অতিরিক্ত মহা পরিচালক (পূর্বাঞ্চল), বাপাউবো, ঢাকা, প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল), বাপাউবো, কুমিল্লা ও ফরিদপুর এবং উপমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীগণ তার সফর সঙ্গী হবেন।



মন্তব্য করুন