শরীয়তপুর খেলাফত মজলিস সদর থানা শাখার ইফতার মহফিল অনুষ্ঠিত। গত মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর শাখার উদ্যোগে মাওলানা আবদুল্লাহ আল-মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুসলিম উদ্দীন এর পরিচালনায় এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাহদী হাসান সিরাজী। প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, মাহে রমজানের শিক্ষা হচ্ছে তাক্বওয়া বা খোদা-ভীতি অর্জন করা, মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া ও আত্মার পরিশুদ্ধি লাভ করা। এসময় আরো বক্তব্য রাখেন, জেলা সহ সভাপতি মাওলানা ফারুকুল ইসলাম, মাওলানা কবীর আহমদ ফরীদি,মাওলানা মানসুর আহমাদ, মাওলানা মাহফুজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, মাওলানা ইমামুল হক, মাওলানা ইয়াকুব মাওলানা আবুল কালাম, মোঃ ইবরাহীম ও সুমন শিকদার প্রমুখ।

মন্তব্য করুন