সাবেক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি নিজ নির্বাচনী এলাকার সখিপুর থানার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেছেন।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৯টা থেকেই সখিপুর ও চরভাগা ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তিনি এসব কর্মকাণ্ড দেখেন। এসময় তিনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় তাঁর সঙ্গে ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদউজ্জামান, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, ইউএনও মো. রাজিবুল ইসলাম, সখিপুর থানার ওসি মো. মাসুদুর রহমান, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সখিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার, দৈনিক রুদ্রবার্তা’র সম্পাদক শহীদুল ইসলাম পাইলট, সখিপুর থানা যুবলীগের আহবায়ক খালেক খালাসী, যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ পলাশ, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আসাদুজ্জামান খোকন, যুগ্ম আহবায়ক রাজু সরদার, ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার প্রমূখ।

এসময় এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই বাংলাদেশে উন্নয়ন হয়। একারণে জননেত্রী শেখ হাসিনাকে বারবার নৌকায় ভোট ক্ষমতা আনে জনগণ। আমাকে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে নির্বাচিত করায় আমি এই জনপদের জনগনের কাছে কৃতজ্ঞ। নড়িয়া-সখিপুরকে স্মার্ট এলাকা হিসেবে যা যা করণীয় তাই করা হবে।

এসময় স্থানীয় জনসাধারণ আবারও এনামুল হক শামীমের মতো উন্নয়ন বান্ধব সংসদ সদস্য পেয়ে সন্তোষ প্রকাশ করেন।