২০২৪ সালের একুশে পদকের জন্য ৩৮ জনের নাম প্রস্তাব করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৫ ডিসেম্বর মোট ১৮৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম নিয়ে পর্যালোচনা করা হয়। অবশেষে ৩৮টি নাম প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রস্তাবিত ৩৮ জনের মধ্যে ভাষা আন্দোলনে অবদানের জন্য হেমায়েতউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া, মৌ. আশরাফুদ্দীন আহমদ এবং অধ্যাপক সৈয়দ আবদুস সাত্তার।

শিল্পকলায় ম. হামিদ, ফাহমিদা খাতুন, বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, এন্ড্রু কিশোর (মরণোত্তর), ডলি জহুর, মীনা বড়ুয়া, নাসির আলী মামুন, জালালউদ্দিন খাঁ, জয়ন্তী লালা, শিবলী মোহাম্মদ, মো. ইয়াকুব আলী খান, ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া, খান মো. মুস্তফা ওয়ালিদ (শিমল মুস্তাফা), রূপা চক্রবর্তী এবং মনোরঞ্জন সরকার।

মুক্তিযুদ্ধের ক্ষেত্রে গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর, বীর মুক্তিযোদ্ধা ও কমান্ডার ফরিদা আক্তার।

সাংবাদিকতায় ফরিদা ইয়াসমিন, মনজুরুল আহসান বুলবুল।

গবেষণায় অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, শান্তিরঞ্জন ভৌমিক।

শিক্ষায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), ড. রঙ্গলাল সেন (মরণোত্তর), প্রফেসর আবদুল খালেক ও জাগো ফাউন্ডেশন।

বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার।

সমাজসেবায় অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, ডা. খালেকুজ্জামান (মরণোত্তর)।

ভাষা ও সাহিত্যে মো. আবদুল মোহিত (মোহিত কামাল), মুহাম্মদ সামাদ, নাসরিন জাহান, মারুফুল ইসলাম, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর) ও মিনার মনসুর।

৩১ জানুয়ারি জাতীয় পুরস্কার-সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে আলোচনা ও পর্যালোচনা শেষে চূড়ান্ত তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে।