ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোবাশ্বের আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল,ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার সরদার, মিরাজ সিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মেহেদী হাসান রুবেল মাদবর, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান মন্টি মাঝি,উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ এর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাজন, ডামুড্যা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কমিশনার শফিউল্লাহ, বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ সহ প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ খান । এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।



মন্তব্য করুন