শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চরচটাং এলাকায় মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকেবিদ্যুৎস্পৃষ্টে হাচেন বেপারী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাচেন বেপারী প্রতিদিনের মতো তার গোয়ালঘরের গোবর পরিষ্কার করছিলেন। গোবর পরিষ্কারের জন্য তিনি বৈদ্যুতিক মটর দিয়ে পানি ব্যবহার করছিলেন।
এ সময় ছেঁড়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহামেদ জানান, “হাচেন বেপারী পেশায় একজন কৃষক ছিলেন। ছেঁড়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।”
এই ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।



মন্তব্য করুন