দুই বছর ধরে অবৈধ ভাবে চলা শরীয়তপুর ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যায় অবস্থিত মেসার্স পাইক (হাওলাদার) ব্রিক্স নামক ইটভাটা ভেঙে গুঁড়িয়া দেয়া হয়েছে।
১৩ ডিসেম্বার শুক্রবার সহকারী কমিশনার (ভূমি), ডামুড্যা মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত ফায়ার সার্ভিস এর সহযোগিতায় ভাটার আগুন নিভিয়ে এবং এক্সেভেটর দিয়ে কিলন ভেঙ্গে ইটভাটাটি বন্ধ করে দেন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ অনুসরণে ২,০০,০০০/-(দুই লাখ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুর এর সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান। ভ্রাম্যমান আদালতে ফায়ার সার্ভিস, ডামুড্যা ও ডামুড্যা থানার পুলিশ সদস্যবৃন্দ, পরিবেশ অধিদপ্তর শরীয়তপুর এর সকল সদস্য উপস্থিত ছিলেন।