গোপালগঞ্জ জেলা সদরসহ টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী-অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ঘোষিত আট দফা দাবি বাস্তবায়নের পক্ষে স্লোগান দিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে এসব মিছিল বের করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকা থেকে একটি মশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ ছাড়া টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকায় এবং কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলাতেও অনুরূপ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা জানান, শনিবার (২৮ নভেম্বর) পুনরায় মশাল মিছিল এবং আগামী ২৯ ও ৩০ নভেম্বর লকডাউন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তাঁদের আন্দোলন চলবে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তাঁরা।



মন্তব্য করুন