শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এক বীর মুক্তিযোদ্ধার বাপ চাচাদের দলিলের সম্পত্তি দখল চেস্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় পালং মডেল থানায় অভিযোগ করা হলেও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ বীর মুক্তিযোদ্ধার আব্দুল হাফেজ খানের।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, শরীয়তপুর জেলার পালং থানাধীন ৯৯ নং রুদ্রকর মৌজায় বিআরএস ১/১ এবং এস.এ ৮৩৭ নং খতিয়ানের বিআরএস ৯৪৮ এবং এস.এ ১০৮১ নং দাগের ৪৬ শতাংশ ভূমি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফেজ খান গংদের। উক্ত জমিতে তাদের প্রতিপক্ষ দুলাল সরদার গংরা জোরপূর্ব ভোগ দখল করার চেষ্টা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৩০২৩, ৫২৪৭, ৫২৫৪, ১০৭১ নং দলিল মূলে সম্পত্তি নিয়া তাদের মধ্যে বিরোধ চলিয়া আসছে। উক্ত সম্পত্তি লোভে বশবর্তী হইয়া জোর পূর্বক ভোগদখল করার চেষ্টা করছে প্রতিপক্ষের লোকজন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফেজ খান (৭০) অভিযোগ করে দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমি আমার দলিলের সম্পত্তি ভোগদখল করতে জমিতে থাকাকালীন বেড়া দিলে প্রতিপক্ষের লোকজন বেড়া ভাঙ্গীয়া গরু বাছুর দিয়া ফসলাদি নষ্ট করে ফেলে। আমরা কোন কিছু বলিলে বিভিন্ন প্রকার অস্ত্র রামদা, ছেনদা নিয়া মারপিট করিতে আসে। আমাদেরকে জীবন নাশের হুমকি দেয়। আমাদেরকে শান্তিমত জমি ভোগ দখল করিতে দিবে না। এমনকি আমাদের জমিতে কোন প্রকার কাজ করিতে আসিতে নিষেধ করে। আমি এর একটি সঠিক সমাধান চাই।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ দুলাল সরদার দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমাদের এই জমির কাগজপত্র আছে তবে আমার কাছে নাই। সালিশদের দেখাইয়াছি
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমরা দু পক্ষে দুইটা অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন