শরীয়তপুরের গোসাইরহাটে ১৬ বছর বয়সী এক কিশোর বিষপান করে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরজুশুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন ওই গ্রামের রফিক সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে বিষপান করে ইয়াসিন। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে ওই কিশোর এমন চরম পথ বেছে নিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
খবর পেয়ে গোসাইরহাট থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন