ঢাকা: সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী বিভাগে নবনিযুক্ত পিএসও-কে লেফটেন্যান্ট জেনারেল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

ব্যাজ পরিধান অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। নতুন পিএসও এর আগে সেনাবাহিনীতে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, সামরিক সচিব এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের (ডিজিপিডি) মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড ও স্টাফ পজিশনে দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালে কোর অব ইনফ্যান্ট্রিতে কমিশন পাওয়া এই কর্মকর্তা এখন থেকে তিন বাহিনীর সমন্বিত প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবেন।

জমি সংক্রান্ত বিরোধ ও ব্ল্যাকমেইল ওজুহাতে বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম

বাগেরহাট প্রতিনিধি
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬)

বাগেরহাটের কচুয়ায় মোঃ রহমতউল্লাহ শেখ (২৭) নামের এক যুবকের হাত-পা বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষরা। রোববার (২২ ফেব্রুয়ারি) উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের একটি বাগান থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আহত রহমতউল্লাহর অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় ইসরাফিল, ইয়াসিন ও ইব্রাহিমসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবকের বিরুদ্ধে এলাকায় মাদক ও ধর্ষণের একাধিক মামলা রয়েছে। সম্প্রতি একটি ধর্ষণের ঘটনার ভিডিও দেখিয়ে ভুক্তভোগী পরিবারকে ব্লাকমেইল করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, মাদক ও ধর্ষণের মামলা থাকায় রহমতউল্লাহর বিরুদ্ধে এলাকায় ক্ষোভ ছিল। হামলার বিষয়ে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।