চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীরা পুনরায় সেই বিষয়গুলোতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের এই বিশেষ পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।

বুধবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

শিক্ষা বোর্ড সূত্রের বিজ্ঞপ্তিতে পরীক্ষা সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ তথ্যের কথা জানানো হলেও বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা পরবর্তীতে প্রকাশ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।