শরীয়তপুরে নুসরাত জাহান রাফির ধর্ষণ ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি এবং সারাদেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ এপ্রিল মঙ্গলবার শরীয়তপুর জেলা শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
কর্মসূচিতে এসডিএস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, দুর্বার নেটওয়ার্ক, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, ৯৬ ফাউন্ডেশন শরীয়তপুর, সুজন, জেলা দুর্নীতি দমন কমিশন শরীয়তপুর, নিরাপদ সড়ক চাই, এফএনবি শরীয়তপুর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করেন।