র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ১৮ সেপ্টেম্বর বুধবার রাত ২ টা ৩৫ মিনিটের সময় মাদারীপুর জেলার কালকিনি থানাধীন সাহেবরামপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ স্বপন হাওলাদার (৩৩), পিতাঃ মৃত মোশারফ হাওলাদার, সাং- ক্রোকিরচর, থানাঃ কালকিনি, জেলাঃ মাদারীপুরকে ইয়াবাসহ হাতে নাতে আটক করে। এ সময় আটককৃত আসামীর নিকট হতে ১২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও ২টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার কালকিনি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য করুন