র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ১৯ অক্টোবর শনিবার রাত ১১ টা ১৫ মিনিটের সময় ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন নিখড়হাটি সাকিনস্থ নিখড়হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু ভবনের সামনে স্কুল মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে ইকবাল খান ওরফে কালা (২১), পিতাঃ মৃত আজিজুল খান, সাং-নিখড়হাটি, থানাঃ নগরকান্দা, জেলাঃ ফরিদপুরকে ইয়াবাসহ হাতে নাতে আটক করে। এ সময় আটককৃত আসামীর নিকট হতে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রিত নগদ ৫ হাজার ৪০ টাকা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ও ২ টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার নগরকান্দা থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ ফরিদপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।