বাংলাদেশের বীমা সেক্টরের শীর্ষস্থানীয় কোম্পানি পপুলার লাইফের বরিশালের বিভিন্ন প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটরদের নিয়ে বার্ষিক ক্লোজিং প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক নওশের আলী নাঈম।
এছাড়া সভায় প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ, সফিকুল ইসলাম মাসুম, কামাল হোসেন মহসিন, জাহাঙ্গীর হোসেন, এনামুল হক এনাম, বরিশাল বিভাগীয় প্রধান জিল্লুর রহমান জিলান ও বিভিন্ন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক, সার্ভিস সেল ইনচার্জগন উপস্থিত ছিলেন। সারাদেশ ব্যাপী পপুলার লাইফের ডিস্ট্রিক্ট কো-অডির্নেটরদের নিয়ে বার্ষিক ক্লোজিং প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে, যাতে কোম্পানির বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়। বার্ষিক ক্লোজিং প্রস্তুতি সভার শুরুতেই কর্মকর্তারা ১ কোটি টাকার নতুন প্রিমিয়াম দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেন।
প্রধান অতিথির আলোচনায় কর্মী কর্মকর্তাদের কোম্পানির বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জন ও আন্তরিকভাবে কাজ করার আহবান জানান এবং বীমা সেক্টরের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।



মন্তব্য করুন