শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর করিম উদ্দিন মাদবর কান্দি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ আনোয়ার হোসেনের মা বরুণী বিবি(৯০) বার্ধক্যজনিত কারনে মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আছর সেনেরচর করিম উদ্দিন মাদবর কান্দি সিকদার বাড়ি জামে মসজিদ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে সেনেরচর করিম উদ্দিন মাদবর কান্দি দাখিল মাদ্রাসার সুপার ও ইমাম মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের শরীয়তপুর জেলা সভাপতি এইচ এম এ কাইয়ুমসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।