শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী শরফ আলী উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজ মিষ্টি বিতরণের মধ্য দিয়ে শুরু হয়েছে। ২৬ জানুয়ারী রোববার বেলা ১২টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর হোসেন মিয়া চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এস এম আজিজুর রহমান বাচ্চু, এ্যাডভোকেট আক্তারুজ্জামান খান, সুজা উদ্দিন খান, হাবিবুর রহমান খান, বিদ্যালয়ের শিক্ষক জালাল উদ্দিন খান, মো. বোরহান উদ্দিন হাওলাদার, খোরশেদ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরপূর্বে গত বছরের ২৭ ফেব্রুয়ারী শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। শরীয়তপুর শিক্ষা প্রকৌশল ভবন নির্মাণ বাস্তবায়ন করবেন।