ভালোবাসার রং সবুজ ও ১৪ই ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস হোক সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে এই প্রতিপাদ্য কে সামনে রেখে ১৪ ই ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০ টায় পরিবেশবাদী সামাজিক সংগঠন “সবুজ আন্দোলনের” সার্বিক সহযোগিতায় শাহবাগ যাদুঘরের সামনে সেচ্ছাসেবী সংগঠন বনফুল’র উদ্দ্যোগে পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনা তৈরি ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য পোশাক এবং খাবার বিতরণ করা হয়। বনফুল’র চেয়ারপার্সন জেসমিন সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সবুজ আন্দোলন পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, এন ডি এম সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হিরা, চ্যানেল আই সেরা কন্ঠশিল্পী অন্তর রহমানসহ বিভিন্ন পেশাজীবী এবং সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, ছাত্রফ্রন্ট নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা এ বছরে ভালোবাসা দিবসে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের সমাজের সকল বিত্ত্ববান ব্যক্তি এই দিবসে দুস্থ, অসহায় মানুষের পাশে দাড়ালে কমে যাবে ধনী-দরিদ্রের বৈষম্য। আজ সুন্দরবন দিবস। আজকের দিনে আমরা আরো বলতে চাই, পৃথিবীর অন্যতম ম্যানগ্রোভ সুন্দরবনকে বাঁচাতে এগিয়ে আসি। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে নবায়নযোগ্য জ¦ালানীর ব্যবহার নিশ্চিত করলে সবুজ শ্যামল বাংলাদেশ বসবাসের উপযোগী থাকবে। তাই এ বছর বনফুল সংগঠনের মাধ্যমে দাবী জানানো হয় ভালোবাসার রং হোক সবুজ।



মন্তব্য করুন