যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আয়োজিত ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২০’ শীর্ষক প্রতিযোগিতার মশাল যাত্রা ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর-এ অবস্থিত রাসেল স্কয়ার হতে ১২ ফেব্রুয়ারি বুধবার শুরু হয়ে আগামী ১০ এপ্রিল শুক্রবার পর্যন্ত ঢাকাসহ সারা বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমানের অংশ হিসেবে মশাল যাত্রার ক্যারাভান ১০ মার্চ মঙ্গলবার দুপুর ১২ টায় এন পি আই ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ এসে পৌছায়।
উক্ত মশাল যাত্রার ক্যারাভানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এফ এম এ সালাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মাদ ফারুক হোসাইন, বিভিন্ন আনুষদের সম্মানিত ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা মন্ডলীসহ শিক্ষার্থীবৃন্দ।
এন পি আই ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রথম বারের মত ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২০’ শীর্ষক প্রতিযোগিতায় অংশগ্রহন করছে এবং এর মাধ্যমে দেশের তরুণ শিক্ষার্থী তথা তরুণ সমাজ মুজিববর্ষ- এ জাতির পিতার আদর্শে একটি সুখি, সমৃদ্ধ সোনার বাংলা গঠনে অবদান রাখবে।