গত ৭ মার্চ শনিবার মোঃ ইনসান চৌকিদারের সভাপতিত্বে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার গংগানগর আহমাদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ময়দানে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আঃ গনী (রঃ) এর ওফাত স্মরণে এক বার্ষিক ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মুলফতগঞ্জ দারুচ্ছালাত কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতীব হযরত মাওলানা মাহমুদুল হাসান সালেহী।
আরও ওয়াজ করেন মাওলানা সাব্বির আহমাদ ওসমানী, মাওলানা মুফতি মাহবুবুর রহমান, মাওলানা মোঃ মোখলেছুর রহমান।
উপস্থিত ছিলেন গংগানগর আহমাদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মনিরুজ্জামান, সহ-সুপার মাওলানা মোঃ মহিউদ্দিন, ইবি প্রধান শিক্ষক মাওলানা এ. এম. হেদায়েত হোসেন জিলু।