র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ১২ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫ টা ৫ মিনিটে মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানাধীন বাহাদুরপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে রাজীব বৈরাগী(২২), পিতাঃ রাম কৃষ্ণ বৈরাগী, সাং-চৌহাদ্দি, থানাঃ মাদারীপুর সদর, জেলাঃ মাদারীপুরকে মাদকদ্রব্য বিদেশী মদসহ হাতেনাতে আটক করেন। এ সময় আটককৃত আসামীর নিকট হতে ১ বোতল (১ লিটার) বিদেশী মদ এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ও ১ টি সীমকার্ড উদ্ধার করা হয়।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায়, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার সদর থানা এলাকায় বিদেশী মদসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত বিদেশী মদসহ মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদরীপুর জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন