র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ১৪ মার্চ শনিবার রাত ৯ টা ৩৫ মিনিটে মাদারীপুর জেলার শিবচর থানাধীন সরকারেরচর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে আসামী সাইদুল খালাসী(৩২), পিতাঃ ধলাই খালাসী, সাং- সরকারের চর(ঝাউকান্দি), থানাঃ শিবচর, জেলাঃ মাদারীপুরকে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে আটক করেন। এ সময় আটককৃত আসামীর নিকট হতে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায়, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার শিবচর থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার শিবচর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।