১৬ মার্চ সোমবার শরীয়তপুর জেলা ডিবি পুলিশ কর্তৃক পালং মডেল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে চিতলিয়া গ্রামের জিয়া হাওলাদারের ছেলে মোঃ শহিদুল হাওলাদার (৩২) ও সুজনদল গ্রামের সোবহান খানের ছেলে লিয়াকত ওরফে শামীম খান (৪৮) বর্তমান ঠিকানা- পাহাড়কান্দিকে ২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ পালং মডেল থানাধীন চিতলিয়া সাকিনস্থ বাওড় (খাল) এর পশ্চিম পাশে জনৈক আলী হোসেন সরদারের পাটকাঠির তৈরি সেলো মেশিনের ছাবড়া ঘরের মধ্যে হতে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এই সংক্রান্তে উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে ১৬ মার্চ পালং মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পালং মডেল মামলা নং-১৪।



মন্তব্য করুন