শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে ২৬ মার্চ স্বাধীনতা দিবসকে সামনে রেখে শনিবার (২৮ মার্চ) থেকে সদর হাসপাতালের পথযাত্রী, রোগী ও জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ, জীবানুনাশক স্প্রে দিয়ে হাত ধোয়ানো ও জনসাধারণকে সচেতনতা সৃষ্টিতে কাজ করা হয়।
স্বাধীনতা দিবসের মাসের শেষ দিন ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন জেলার জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে ব্যাপক মাস্ক বিতরণ, পথযাত্রীদের জীবানুনাশক স্প্রে দিয়ে হাত ধোয়ানোর উদ্যোগ গ্রহণ করা হয় এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদানের জন্য প্রতিনিধি দল গঠন করে দেয়া হয়।
এ বিতরণকালে স্বেচ্ছাসেবকলীগের জেলা সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় তাইজুল সরকার বলেন, করোনা ভাইরাস বর্তমানে সারাবিশ্বের এক আতঙ্কের নাম। এতে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশের অনেক মানুষ আক্রান্ত হয়েছে। এতে আমাদের শরীয়তপুরও ঝুঁকির মধ্যে আছে। এ কথা বিবেচনা করে আমরা জেলার মূল চিকিৎসাকেন্দ্র সদর হাসপাতালের পথযাত্রীদের স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে জনগণকে সচেতন করছি ও মাস্ক বিতরণ করছি।