মেজর জেনারেল পদমর্যাদার তিনজন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক এবং মেজর জেনারেল মো. জাহাংগীর আলম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে তাঁদের সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ওই তিন কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে তাঁদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।