বীমা গ্রাহকদের পাওনা দ্রুত বুঝিয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি। এ উদ্যোগের আওতায় খুলনা অঞ্চলের গ্রাহকদের ২ কোটি ৪৬ লাখ ৩৫ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি।
এ উপলক্ষে গত ২২ নভেম্বর খুলনায় কোম্পানির নিজস্ব কার্যালয়ের সেমিনার কক্ষে চেক প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন ও মো. খলিলুর রহমান সিকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল। এ সময় কোম্পানির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক, প্রকল্প ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা গ্রাহকদের বীমা দাবি দ্রুত নিষ্পত্তি এবং সেবার মান বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।
পরে প্রধান অতিথি বীমা গ্রাহকদের হাতে দাবির অর্থের চেক তুলে দেন। গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বীমা খাতের প্রতি মানুষের আস্থা বাড়াতে সময়মতো দাবি পরিশোধের গুরুত্ব তুলে ধরা হয় অনুষ্ঠানে।



মন্তব্য করুন