মাগুরার শালিখা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া আক্তারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।
সোমবার (২৩ নভেম্বর) শালিখা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন তানিয়া আক্তার। নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় জেলা প্রশাসক নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং শালিখা উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নে তাঁর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, শালিখায় যোগদানের আগে তানিয়া আক্তার সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।



মন্তব্য করুন