ঢাকার নতুন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জিয়াদুর রহমান। এর আগে তিনি গাজীপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (২২ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সাতজন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। ওই তালিকায় মো. জিয়াদুর রহমানকে গাজীপুর থেকে বদলি করে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৬ নভেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।



মন্তব্য করুন