যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস বাংলাদেশের বাজারে আমদানির প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক বার্তায় তিনি এই প্রস্তাব তুলে ধরেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, আইওয়ার হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস ঢাকার খাবার টেবিলে পৌঁছানোর সুযোগ রয়েছে। এ মাংসের গুণগত মানই এর পরিচয় বহন করবে বলে মন্তব্য করে তিনি জানান, এ ক্ষেত্রে আলাদা করে প্রচারের প্রয়োজন হবে না।
উদ্যোগ শুরুর উপায় হিসেবে প্রাথমিক পর্যায়ে দেশের হোটেল ও রেস্তোরাঁয় আইওয়ার এই গরুর মাংস আমদানির অনুমতি দেওয়ার আহ্বান জানান ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তাঁর মতে, এর পর বাজারই ঠিক করবে এ পণ্যের চাহিদা কতটুকু এবং বাংলাদেশের হোটেল ও রেস্তোরাঁ খাতে আইওয়ার হালাল গরুর মাংসের বাজার বড় হওয়ার সম্ভাবনা রয়েছে।



মন্তব্য করুন