সোমবার (৩০ মার্চ) সকালে যারা চাইতে পারে না, হাত পাততে পারে না ও নিরবে কাদে তাদের পাশে (চাল, ডাল, তেল, সাবা ও আলু ও অন্যান্য খাদ্যসামগ্রী) ত্রাণ সহায়তা দিলেন শরীয়তপুর জেলা জাতীয় পার্টি(জাপা)’র সভাপতি এ্যাড. মাসুদুর রহমান। এ সময় সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহবান রেখে শরীয়তপুর জেলা জাতীয় পার্টি(জাপা)’র সভাপতি এ্যাড. মাসুদুর রহমান শরীয়তপুর-১ আসনের এলাকাবাসীসহ দেশ-বিদেশের সকলকে মহান আল্লাহর প্রতি ভরসা রাখার আহবান জানান। শরীয়তপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এ্যাড. মাসুদুর রহমান অসহায়দের গোপনে সাধ্যমতো সহায়তা করে চলছেন বলে জানান সাংবাদিকদের। তিনি আরো বলেন, এই ভয়াবহ পরিস্থিতিতে অনেকেই অন্যের নিকট হাত পাততে পারে না, চাইতে পারে না, নিরবে কাদে। তাই এই সকল অসহায় জনসাধারনকে সাহায্য দিতে দিয়ে কাউকে কোন ছবি তুলে পোষ্ট না দেওয়ার আহবানও জানান তিনি। তিনি আরও বলেন, এতে অনেকের আত্মমর্যাদায় আঘাত হানতে পার।