শরীয়তপুরের বিভিন্ন উপজেলায় পারভীন হক শিকদার এমপি’র পক্ষ থেকে জীবানুনাশক স্প্রে ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে। করা হয়। ২ এপ্রিল বৃহস্পতিবার করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে শরীয়তপুর সদর উপজেলার আটং বাজার, বালুচরা বাজার, কাগদি বাজার, দেওভোগ বাজার, মনোহর বাজার, পাকার মাথা বাজার, ধানুকা বাজার, ধানুকা বাজার, শরীয়তপুর সদর হাসপাতাল ও হাসপাতাল এরিয়া, শরীয়তপুর পুলিশ লাইন, জেলা প্রশাসক কার্যালয় ও কোর্ট চত্বর এরিয়া, সিভিল সার্জন অফিস ও আশ-পাশের এরিয়া, সদর উপজেলা নির্বাহী কার্যালয় ও আশ-পাশের এরিয়া, ডামুড্যা উপজেলার কেওর ভাঙা বাজার, বেতমোড়া বাজার, মালগাও এতিমখানা ও আশপাশ, নতুন বাজার, হাওলাদার বাজার, ২ নাম্বার বাজার, ডামুড্যা বাসস্ট্যান্ড, সিধলকুড়া ইউনিয়ন বাজার, চর পাতালিয়া বাজার ও মঠের বাজার, ভেদরগঞ্জ উপজেলার বুড়িরহাট বাজার, ভেদরগঞ্জ হাসপাতাল ও আশ-পাশের এরিয়ায় পারভীন হক সিকদার এমপি’র ব্যক্তিগত উদ্যোগে এ জীবাণুনাশক স্প্রে ও লিফলেট বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন- সিধলকুড়া বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জামাল বেপারি, মঠেরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খালেক শিকদার, যুবলীগ নেতা আতাউর রহমান তপন, আজিজুর রহমান মল্লিক সহ বাজারের ব্যবসায়ীগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন- বুড়িরহাট বাজার বণিক সমিতির সভাপতি এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, এডভোকেট রাশেল খান,আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, শেখ রাছেল জাতিয় শিশু কিশোর পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম হেবজু ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক শিকদার।
জীবানুনাশক স্প্রে করেন- মোবারক ফকির, আকাশ খান, সাওন শেখ, ময়নাল শেখ, জুলহাস, রাব্বি ঢালি, সাকিল সরদার, ফয়সাল খন্দকার, সজিব মাদবর, রণি শেখ ও আরিফ ঢালি।

মন্তব্য করুন