শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা সদরের বাস স্ট্যান্ডের সামনে দুঃস্থ অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ উদ্বোধন করা হয়েছে। গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হুসাইন কার্যক্রমের উদ্বোধন করেন। ৭ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টার দিকে ৫০০ পরিবার যারা হত দরিদ্র ভ্যানচালক, রিকশা চালক, অটো রিকশা চালক, চা বিক্রেতা ও নিম্নআয়ের হতদরিদ্র লোক, নিম্ন মধ্যবিত্ত তাদের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১টি মাস্ক, ১টি সাবান ও ১টি হ্যান্ডস্যানিটাইজার দেয়া হয়।
‘‘উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন’’ নামে একটি অরাজনৈতিক, অলাভজনক, জনকল্যাণমূলক দাতব্য সংগঠনের উদ্যোগে ঘর বন্দি ৫০০ পরিবারের হাতে এ ত্রাণ সমাগ্রী দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশনের সদস্য মতিউর রহমান মিন্টু ব্যাপারী, মোঃ শিমুল সিকদার, মো. সোহেল প্রমুখ।
উল্লেখ্য ‘‘উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন’’ ইতিপূর্বে পক্ষঘাত এক মহিলাকে একটি কৃত্রিম পা দিয়ে সিআরপি সাভারে চিকিৎসা প্রদানে অর্থনৈতিক সহযোগিতা করছে। বৃক্ষরোপণ কর্মসূচীসহ ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার গরীব দুঃস্থদের বিবাহ, পড়াশোনা, অসুস্থ ব্যক্তিদের সহযোগিতা করার ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গোসাইরহাটের প্রতিটি ইউনিয়নে কোভিড-১৯ এর জন্যে তালিকা অনুযায়ী বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। এছাড়াও সামাজের ভালো কাজের সাথে সংগঠনটি জড়িতে থাকবে বলে জানিয়েছে সংগঠনটির মুখমাত্র কুসুম শাজাহান।

মন্তব্য করুন