গোসাইরহাট উপজেলা সদরের পট্টি ব্রীজের পূর্ব পাশে স্বেচ্ছাসেবী সংগঠন আক্কেল আলী মাষ্টার ফাউন্ডেশন ও স্মৃতি পাঠাগারের উদ্যোগে ০৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে কোভিড-১৯ প্রতিরোধে জীবানুনাশক কার্যক্রম উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আক্কেল আলী মাষ্টার ফাউন্ডেশন ও স্মৃতি পাঠাগারের নির্বাহী পরিচালক গোলাম রেজওয়ান চৌধুরী সুজন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী। ৫০ জন স্বেচ্ছাসেবী এ কার্যক্রমে অংশগ্রহণ করে। স্যাভলন, ব্লিচিং পাইডার ও হ্যান্ড র্যাবের মিশ্রণে প্রায় ২ হাজার লিটার জীবানু নাশক গোসাইরহাটের প্রধান প্রধান সড়ক, মাছবাজার, কাঁচাবাজার, বিভিন্ন মুদি দোকানের সামনে, ডিসপেনসারিগুলোর সম্মুখভাগে ছিটানো হয়।
জীবানুনাশক কার্যক্রমের উদ্যোক্তা ও আক্কেল আলী মাষ্টার ফাউন্ডেশন ও স্মৃতি পাঠাগারের নির্বাহী পরিচালক গোলাম রেজওয়ান চৌধুরী সুজন বলেন, দেশ আজ কোভিড-১৯ মহামারির মধ্যে আছে সেখানে যুব সমাজের সচেতন হবে এবং দেশের জন্য কাজ করবে তারই ধারাবাহিকতায় ৫০ জন স্বেচ্ছাসেবী নিয়ে আক্কেল আলী মাষ্টার ফাউন্ডেশন ও স্মৃতি পাঠাগারের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০০ পরিবারে মাস্ক, সাবান, লিফলেট বিতরণ ও জীবানু নাশক কার্যক্রম শুরু হলো, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন