ভেদরগঞ্জ উপজেলার ছয়গাও এবং নাজিমপুর গ্রামে ভেকু বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। ১১ এপ্রিল শনিবার ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য ও ভেদরগঞ্জ থানার সমন্বয়ে ছয়গাও এবং নাজিমপুর গ্রামের মাঝের বিলে এই ভেকু বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভেকুটি বন্ধ অবস্থায় পাওয়া যায় এবং জব্দকৃত ভেকুটি বিকল করা হয়েছে। পূর্বেও একই স্থানে অভিযান পরিচালনা করা হয়েছিল। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে।