বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু এমপি’র নিজস্ব তহবিল থেকে শরীয়তপুর সদর হাসপাতাল-এর চিকিৎসা সেবাদানরত চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা নিশ্চিত করতে চিকিৎসা নিরাপত্তা সামগ্রী প্রেরণ করা হয়। ১১ এপ্রিল শনিবার সকাল ১০ টার দিকে এ চিকিৎসা সামগ্রী ইকবাল হোসেন এমপি’র পক্ষে শরীয়তপুর সদর হাসপাতাল এর তত্ত্বাবধায়ক ডাঃ মনির আহমেদ খান-এর হাতে তুলে দেন শরীয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগ-এর সভাপতি এড. জাহাঙ্গীর হোসেন। এ সময় শরীয়তপুর সদর পৌরসভা যুবলীগ এর প্রচার সম্পাদক অতনু ঘটক চৌধুরী ও সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক সুমন বেপারী উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন