শরীয়তপুরে বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করে আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গসংগঠণ।

জেলা আওয়ামীলীগ ও আওয়ামীলীগ-এর অঙ্গসংগঠণের আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বিভিন্ন অঙ্গসংগঠণের নেতাকর্মীদের উপস্থিতিতে এ দোয়া ও বিশেষ প্রার্থনা করা হয়।

এ দোয়া ও বিশেষ প্রার্থণায় জেলা আওয়ামীলীগ সদস্য ও জেলা আওয়ামীলীগ সদস্য ও জিপি এডভোকেট আলমগীর হোসেন মুন্সী-এর সভাপতিত্বে অংশগ্রহণ করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার, বশিরুল আলম, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগ সভাপতি এস. এম. জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা ইয়াসমিন, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের শরীয়তপুর জেলা সভাপতি শেখ আব্দুস সালাম, পৌরসভা আওয়ামীলীগের আ: হাকিম, সদর পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারী, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসীন মাদবর ও যুগ্ম-আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ ও ছাত্রলীগ নেতা আশাদুজ্জামান শাওনসহ বিভিন্ন অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ প্রমূখ।

দোয়া ও বিশেষ মোনাজাতে বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া এ অনুষ্ঠানের প্রধান অতিথি শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপুর সুস্থতা কামনায়ও দোয়া করা হয়।