শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু রোদবৃষ্টি উপেক্ষা করে করোনা ও বন্যায়(জাজিরা-পালং)-এর ক্ষতিগ্রস্ত পরিবারের খোজখবর নিতে গিয়ে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়েছেন। তার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেন শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ।
রবিবার ০৯ আগষ্ট বিকেল সাড়ে ৫ টার দিকে স্বেচ্ছাসেবকলীগের জেলা কার্যালয়ে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক অনল কুমার দে।
আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের শরীয়তপুর জেলা সভাপতি ও শরীয়তপুর সরকারী কলেজের সাবেক ভিপি শেখ আব্দুস সালাম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল আখন্দ, জেলা আওয়ামীলীগ সদস্য ও জেলা আওয়ামীলীগ সদস্য ও জিপি এডভোকেট আলমগীর হোসেন মুন্সী।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের শরীয়তপুর জেলা সহ-সভাপতি জাকির হোসেন ডিকেন, আমির হোসেন শিকদার, আমির হোসেন হাওলাদার, সালাম সরদার, জেলা স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন পাহাড়, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল, হুমায়ুন কবির খান সোহাগ, মালেক হোসেন অপু, দপ্তর সম্পাদক মাহাবুবুল হাসান সবুজ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলমগীর চৌকিদার, কৃষি বিষয়ক সম্পাদক ছালেক খান, স্বাস্থ্য সম্পাদক জুয়েল সরদার, জাজিরা উপজেলার সাধারণ-সম্পাদক এমদাদ্ মাদবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শাহ্বাজ হোসেন বর্ষন, শরীয়তপুর জেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওন, সরদার মোঃ অভি ও যুগলীগ নেতা লিটন বেপারী।
আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ইকবাল হোসেন শান্ত, মনির মৃধা, রাকিব হোসেন, সোবাহান কাজি, সুমন বেপারী ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাতে ইকবাল হোসেন অপু এমপি’র সুস্থতার জন্য ও ইকবাল হোসেন অপু এমপি’র পরিবার এবং শোকাবহ ১৫ আগষ্ট স্মরণ করে বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা হয়।



মন্তব্য করুন