শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় ঢাকা থেকে কোভিড-১৯ শনাক্তের কোন রিপোর্ট না আসায় নতুন করে কারো করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া যায়নি। বর্তমানে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩০০ জন। নতুন করে সুস্থ ঘোষনা করা হয়েছে ৩৩ জনকে। নতুন করে কাউকে মৃত ঘোষণা করা হয়নি।
বুধবার ১২ আগস্ট জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
জেলায় নতুন সুস্থ হওয়া ৩৩ জনের মধ্যে সদর উপজেলার ০৮ জন, জাজিরা উপজেলার ০১ জন, নড়িয়া উপজেলার ০৩ জন, ভেদরগঞ্জ উপজেলার ০২ জন, ডামুড্যা উপজেলার ১৩ জন ও গোসাইরহাট উপজেলার ০৬ জন।
বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, গত ২৪ ঘন্টায় ঢাকা থেকে কোভিড-১৯ শনাক্তের নতুন কোন রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগের হাতে আসেনি। এ পর্যন্ত জেলায় মোট ৭ হাজার ১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে মোট ৬ হাজার ৮৮৯ জনের ফলাফল হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এছাড়া উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা- সদর উপজেলায় ৫০৬ জন, জাজিরায় ১৪৩ জন, নড়িয়ায় ১৯৬ জন, ভেদরগঞ্জে ১৫৩ জন, ডামুড্যায় ১৩৯ জন ও গোসাইরহাটে ১৬৩ জন। মোট করোনা পজিটিভ হয়েছিল ১৩০০ জন।
১২ আগস্ট পর্যন্ত উপজেলাভিত্তিক সুস্থ রোগির সংখ্যা- সদর উপজেলায় ৩৯৭ জন, জাজিরায় ১০৬ জন, নড়িয়ায় ১৭১ জন, ভেদরগঞ্জে ১২৭ জন, ডামুড্যায় ১২৫ জন ও গোসাইরহাটে ১৩০ জন। মোট সুস্থ ১০৫৬ জন। বর্তমানে জেলায় সক্রিয় করোনা পজিটিভ রোগির সংখ্যা- ২৩২ জন।
এ পর্যন্ত উপজেলাভিত্তিক করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা- সদর উপজেলায় ০২ জন, জাজিরা উপজেলায় ০১ জন, নড়িয়া উপজেলায় ০৬ জন, ভেদরগঞ্জে ০২ জন ও ডামুড্যায় ০১ জন। মোট মৃতের সংখ্যা ১২ জন।



মন্তব্য করুন