শরীয়তপুরে সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র বিশ্বাসভাজন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সংসদের অন্যতম সদস্য জননেতা ইকবাল হোসেন অপু এমপি’র আশু রোগ মুক্তি ও সু-স্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা আওয়ামীলীগ সভাপতি এম এম জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগ এর সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার।

শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ-এর সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়ের আবদুর রব মুন্সী, পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ কোতোয়াল, জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল আকন্দ, সদস্য এড. আলমগীর মুন্সী, সদস্য এড. জহিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক গোলাম মস্তফা, মহিলা আওয়ামী লীগ এর সভাপতি ও ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি শেখ সালাম, জেলা ছাত্রলীগের যুগ্মআহবায়ক রাশেদ উজ্জামান, জেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওন সহ পৌরসভা আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ।