শরীয়তপুরে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) কর্তৃক আয়োজিত জাতির পিতার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শরীয়তপুরে জেলায় ৪৫ টি স্থানে খতমে কোরআন, ছয়টি মডেল মসজিদের মধ্যে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিলসহ উন্নত তবারক বিতরণ, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ছয়টি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি ট্যাগ লাগিয়ে বাস্তবায়ন, প্রতি উপজেলায় ১টি কেন্দ্রীয় ও জেলার ১০ টি মসজিদে মিষ্টি বিতরণ সফলভাবে সম্পান্ন করা হয়েছে।

শনিবার ১৫ আগষ্ট শরীয়তপুরে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)’র উদ্যোগে এ আয়োজন করা হয়।

এ সময় সদর উপজেলা মডেল মসজিদে আলোচনা ও দোয়া মাহফিলে ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক আবদুর রাজ্জাক রনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণপূর্তের উপ-বিভাগীয় প্রকৌশলী এ বি এম কাওছার হোসেন ও জেলার পৌরসভার ইফা’র সকল ইমাম ও শিক্ষক প্রমূখ।